বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার

টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) এর পর এবার মারা গেলেন নুরুল হুদা (৩৮)। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন।
এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বার্ন ইউনিটে মারা যান শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম।
প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারি বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories