রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুনে অগ্নিদগ্ধ ফায়ার কর্মী শামীম আহমেদের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার

টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনিসহ টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার শামীম আহমেদ, নূরুল হুদা, জয় হাসান ও পথচারি বাবু হাওলাদার এবং আশিক আহত হন। তবে নূরুল হুদার অবস্থাও আশংকাজনক।

এলাকাবাসী জানান, যত্রতত্র মরকারী বিধিমালা উপেক্ষা করে টঙ্গীর ক্যামিকেল ব্যবসায়ীরা ক্যামিকেলের গোডাউন ভাড়া নিয়ে ঝুকিপূর্ণ ভাবে তাদের ব্যবসা পরিচালনা করায় প্রায়ই ছোটখােটা দূর্ঘটনা ঘটে থাকে যা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি করে। রাজধানীর নিমতলী ট্রাজেডির পর সরকার এবং প্রশাসন লড়েচড়ে বসলেও প্রয়োজনী পদক্ষেপ গ্রহন না করায় টঙ্গী ষ্টেশন রোড, সাহারা মার্কেট, নতুন বাজার, হাফিজ উদ্দিন বেপারী রোড এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে এসব ক্যামিকেলের গোডাউন। সোমবার বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে ৫ জন অগ্নিদদ্ধ হয়। আজ বিকেল ৩ টার দিকে ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) মৃত্যু ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories