রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গাজীপুরের কোনাবাড়িতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইলে সোমবার সকাল ৯টার দিকে কলহের জেরে সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার (২৭) কে ছুরিকাঘাত করার পর রনি শেখ (৩৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রনি শেখ ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে।
ছুরিকাঘাতে আহত বৃষ্টি আক্তার (২৭) রাজবাড়ীর কালুখালী থানার গড়িয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে। তিনি রনি শেখের সাবেক স্ত্রী। তারা দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন- বৃষ্টির সঙ্গে রনির প্রায় এক বছর আগে তালাক হয়ে গেলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং প্রায়ই রনি সাবেক স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন। ঝগড়া-বিবাদের জের ধরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করেন রনি।
তিনি আরো বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে বৃষ্টির মৃত্যু হয়েছে ভেবে রনি ভয়ে আত্মহত্যা করেছেন।
ওই কর্মকর্তা আরো জানান- নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে বৃষ্টি পারিবারিক কলহের জের ধরে তার স্বামী রনি শেখকে তালাক দেন। তালাক দেওয়ার পর বৃষ্টি বাইমাইল পুকুরপাড় এলাকায় আলাদা বাড়িতে ভাড়া থাকতেন। তালাক হয়ে যাওয়ার পরও বৃষ্টির ভাড়া বাসায় রনি যাওয়া-আসা করতেন।
সোমবার সকালে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে বৃষ্টিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। এতে বৃষ্টি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে রনি শেখ সাবেক স্ত্রীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories