বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আজও রাজধানী ঢাকা যখন ফাঁকা, সড়কে নেই কোন যানজট বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার

বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার, দেখতে পারবে কি বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

কিছুদিন আগেই পৃথিবী দেখেছে ‘ব্লাড মুন’। এর কদিন পরই আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রবিবার সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সূর্যগ্রহণটির ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে। পাশাপাশি একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সূর্য গ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে।
স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণে পৌঁছাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।
পাশাপাশি অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে গ্রহণ শেষে হবে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories