বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গী পুলিশের বিশেষ উদ্যোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গীতে রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।
ওসি জানান, টঙ্গী শিল্পাঞ্চলে রাত ১১টার পর রাস্তার পাশে ও অলিগলিতে চায়ের দোকানে সবার সঙ্গে মিশে যায় অপরাধীরা। আড্ডার ফাঁকে ছিনতাই ও মাদক কারবার করে তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে অপরাধীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নীচে ও উপরেসহ অলিগলিতে চায়ের দোকানে আড্ডা থেকে অপরাধের জন্ম হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যে জানা গেছে। রাত সাড়ে ১১টায় দোকানপাট বন্ধ হলে রাস্তা ফাঁকা থাকবে, আর তখন কেউ অপরাধ করলে সহজেই চোখে পড়বে। এতে মানুষের ভিড়ে অপরাধীরা পালাতে পারবে না। দোকানপাট বন্ধ হওয়ার পর পুলিশি মনিটরিং জোরদার ও সিসি ক্যামেরাগুলো পুরোদমে সক্রিয় করলে অপরাধ কমবে বলে পুলিশের ধারণা। এছাড়াও এলাকা ভিত্তিক পাহারা জোরদার করা হবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধ করার চেষ্টা করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা চালু থাকবে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories