বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

রোববার অমাবস্যা ও সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার

পৃথিবীতে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ। এটিই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতীয় পঞ্জিকা অনুসারে, রোববার পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা।
জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।
এদিকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories