শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়।
সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশ নেন।
মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের ‘জাপান-টু-বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়াও কিভাবে আরও বেশি শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে লোকবল বাংলাদেশ থেকে আনা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এর বাহিরে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় এবং জাপানে বাংলাদেশিরা কিভাবে ব্যবসা করতে পারেন তা নিয়ে আলোচনা হয়।
শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়ীক কার্যক্রম সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories