মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির কর্মকর্তারা রোববার (১৪ সেপ্টেম্বর) জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হবে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তিনি শনিবার মালয়েশিয়ায় গেছেন। তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বুধবারের মধ্যে কোনও একদিন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরের সময় তারা মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।’
এছাড়া সফরের সময় তারা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন নিয়ে একটি সভা করবেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন ও দেশের বাইরে ভোটদানের (ওসিভি) বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতে প্রবাসী ভোটারদের সঙ্গে বৈঠক করবেন।
ইসি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করতে ইসি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories