বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করলো ইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন এই সেবার উদ্বোধন করেন। এসময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রতীক হিসেবে তিনি কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।
তিনি আরো যোগ করেন যে, রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া সময়োপযোগী উদ্যোগ।
অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি সিইসির কাছে তাদের প্রশ্ন উপস্থাপন করেন। পরে তিনি কানাডায় নিবন্ধিত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন, যার মাধ্যমে এ সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ উদ্যোগের মাধ্যমে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোতে অবস্থিত কনস্যুলেট জেনারেলের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।
প্রবাসীদের জন্য এই সেবা চালুকরণকে বাংলাদেশ সরকারের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রায় এক কোটি প্রবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় সম্পৃক্ততার প্রতিফলন ঘটল এ উদ্যোগে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories