বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে যা বললেন মমতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৯২ বার

ভারতের প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমি চাই, বিরোধীরা একজোট হোক। একা আমি কিছু করতে পারব না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। সকলকে একজোট হতে হবে।

গতকাল বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক শেষে মমতা ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। ওই বৈঠকে  রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। মমতা জানান, খুবই ইতিবাচক বৈঠক হয়েছে। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। পেগাসাসসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।মমতা আরও বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের কিছু দিন বাকি আছে। সামনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। সেখানে বিরোধীরা এক হয়ে লড়ুক। উল্লেখ্য, মমতা এদিন তার সংসদীয় দলের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকের পর দলের লোকসভা সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন, ‘সংসদ সদস্যরা মমতা ব্যানার্জিকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। এখন দেশের মধ্যে তিনি বিরোধীদের প্রধান মুখ। তিনিই একমাত্র বিজেপিকে হারাতে পারেন। তাই আমরা প্রস্তাব নিয়েছি, মমতার নেতৃত্বে লড়ে নরেন্দ্র মোদীকে উৎখাত করতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories