বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

৪ মাস ধরে আইসিইউতে নায়ক ফারুক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৭৬৩ বার

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ ৪ মাস ধরে আইসিইউতে রয়েছেন। কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতা ছাড়াও তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেখানেই গত চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা

জানা গেছে, তার বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ ব্যাপারে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘অবস্থা এখন কিছুটা ভালো, তবে এখনো আইসিইউতে রাখা হয়েছেন। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।’ তিনি স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই অভিনেতার। তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়। পরে গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ফারুক। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories