শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

নেপালে আটকে পড়া বিমানযাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার

নেপালে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডু–ঢাকা রটে যাতায়াতকারী যাত্রীরা সর্বশেষ আপডেট ও তথ্য জানতে বিমানের নিম্নলিখিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন—
কান্ট্রি ম্যানেজার, কাঠমান্ডু অফিস: +৯৭৭ ৯৮৫১০৩৭৫১০
স্টেশন ম্যানেজার: +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯
সেলস ডিপার্টমেন্ট: +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২
দূতাবাসের তথ্যমতে, বর্তমানে কাঠমান্ডুতে প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সফরে আসা ফুটবল খেলোয়াড় রয়েছেন। ব্যক্তিগত ভ্রমণে আসা পর্যটকের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
আটকে পড়া যাত্রীদের কাছ থেকে দূতাবাসের হটলাইনে ইতিমধ্যে ৩৫০টির বেশি কল এসেছে। বেশিরভাগ কলেই ফ্লাইট সূচি, বিলম্ব এবং পুনর্নির্ধারণ–সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুমানিক ৫০০ যাত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে ফ্লাইটগুলো পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories