শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার

খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এরপর মানিকের মরদেহ দেখতে পান। ঘটনার পরপর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে দুজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন,‘নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। একইসঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories