রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে বৈষম্যবিরোধী সব শিক্ষার্থীর ওপর হামলা। হামলার সঙ্গে জড়িত জাতীয় পার্টি, ছাত্রলীগসহ আইনশৃঙ্খলাবাহিনী সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
এদিন প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যান। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories