মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দেশ ছাড়ার আগে বড় ভাইয়ের দোয়া নিলেন কাদের মির্জা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১১২ বার

চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দোয়া নিলেন নোয়াখালী জেলার আলোচিত রাজনীতিবিদ আবদুল কাদের মির্জা। 

নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে মির্জা কাদের লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়।’এলাকার নেতাকর্মীদের উদ্দেশ করে বসুরহাট পৌরসভার মেয়র লিখেছেন, ‘সকলে ধৈর্যশীল হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন।’

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে কাদের মির্জা ঢাকার উদ্দেশে যাত্রা করেন। নিয়মিত চেকআপ করতে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার কথা রয়েছে। আমেরিকাযাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকাপ্রবাসী আইয়ুব আলী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories