রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মালয়েশিয়ায় বিদেশি শ্রমজীবীদের ৩৭ শতাংশই বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। দেশটিতে চলতি বছরের জুন পর্যন্ত কাজের অনুমতি পেয়েছেন ৮ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক।
সোমবার (২৫ আগস্ট) মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিকের সংখ্যা সংক্রান্ত প্রশ্ন তোলেন হাসান করিম নামে এক সংসদ সদস্য। এর জবাবে এই তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন বিভাগের নথি অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় অস্থায়ী অনুমতিপত্র নিয়ে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি। এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ। মালয়েশিয়ায় বর্তমানে স্বল্পদক্ষ সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক আসে বাংলাদেশ থেকে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, করোনা মহামারির পর ২০২২ সালে উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। তখন দেশটিতে পাড়ি জমান ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি। ২০২৩ সালে সাময়িকভাবে বিদেশি কর্মী নিয়োগ শিথিলকরণের পরিকল্পনা নেওয়া হয়। দ্রুত ও সহজভাবে বিদেশি কর্মী নিয়োগ পরিকল্পনার আওতায় নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করেন ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি।
২০২২ সালে ২০ হাজার ৩৩১ এবং পরের বছর ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠান তাদের নিয়োগকর্তারা। অবৈধ অভিবাসী কর্মীদের বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করায় মোট ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories