মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির বড় অংশ দখল করে আছেন বাংলাদেশিরা। দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি নাগরিক। ২০২৫ সালের জুনের শেষে পর্যন্ত দেশটিতে বৈধ কর্মসংস্থানের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) নিয়ে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি শ্রমিক।
সোমবার (২৫ আগস্ট) দেশটির সংসদে বিদেশি শ্রমিকের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনার পর সীমান্ত খুলে দেয়ার পর ২০২২ সালে মালয়েশিয়ায় প্রবেশ করেন ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি কর্মী। আর ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ সহজ করতে চালু হওয়া ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান’-এর আওতায় যোগ দেন আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন শ্রমিক।
তবে এই সময়ে অনেককেই ফেরতও পাঠানো হয়েছে। ২০২২ সালে ফেরত পাঠানো হয় ২০ হাজার ৩৩১ জনকে, আর ২০২৩ সালে ফেরত যান ২৩ হাজার ৬৫ জন। মন্ত্রণালয়ের হিসাবে, কাজের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হলেও অবস্থান করায় এখন পর্যন্ত ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories