সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

যবিপ্রবির নাম-লোগো সম্বলিত ফেসবুক পেজ বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার

অনুমতিবিহীনভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নাম ও লোগো ব্যবহার করা ফেসবুক পেজ/গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্ট এডমিন-মডারেটরের ছাত্রত্ব বা সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের ১০৮তম সভায় (১৫ আগস্ট) গৃহীত সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। ফেক আইডি ও অপপ্রচার রোধে কেউ কেউ সিদ্ধান্তকে ইতিবাচক বললেও অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা যবিপ্রবির নাম ব্যবহার করে নতুন নামে ফেসবুক পেজ খুলছেন—যেমন “আমটতলা কলেজ”, “জগাহাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” ইত্যাদি।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রকিব হাসান রাফি ফেসবুকে লিখেন,“কিছু ফেক পেজের কারণে এভাবে সার্বজনীন নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের বাকস্বাধীনতা হরণের শামিল। এতে মৌলিক ও ইতিবাচক পেজগুলোর কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। প্রশাসনকে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।
অন্যদিকে সিয়াম নামের এক শিক্ষার্থী সমালোচনায় বলেন, “নিজেদের কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল না রেখেই বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড বসিয়ে সব পেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলি, শিক্ষার্থীদের সমস্যা কিংবা এলামনাইদের সাফল্য শেয়ার করার জায়গা কোথায়? এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হক বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি অবাক করার মতো। ভর্তি পরীক্ষা থেকে শুরু করে নানা কার্যক্রমে এসব পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ বিকল্প কোনো সমাধান না দিয়ে কেবল পেজ বন্ধের সিদ্ধান্ত আসলে অসম্পূর্ণ সমাধান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories