রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আজীবনের জন্য কারা নিষিদ্ধ হবেন, স্পষ্ট করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) কড়া হুঁশিয়ারি দিয়েছে, মিথ্যাচারিতার আশ্রয় নিয়ে নিজেকে মার্কিন নাগরিক দাবি করলে আজীবনের জন্য নিষিদ্ধ হতে হবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিকত্বের ভুয়া দাবিদার অভিবাসন প্রক্রিয়ায় স্থায়ীভাবে অযোগ্য বলে গণ্য হবেন।
সংস্থাটি নিজস্ব নীতি-নির্দেশিকা হালনাগাদ করে জানিয়েছে, ‘অভিবাসন ব্যবস্থায় প্রতারণা বা অপব্যবহারের মাধ্যমে যারা সুবিধা নিতে চাইবে, তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।’ ১৯৯৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর আইনের অধীনে, অভিবাসী যদি কোনো ধরনের ভিসা সুবিধা, বসবাস বা আইনগত সুবিধা পাওয়ার জন্য মিথ্যাচার করে নাগরিকত্ব দাবি করে, তবে তিনি স্থায়ীভাবে অযোগ্য হয়ে পড়বেন। সাধারণত এই ক্ষেত্রে কোনো ছাড় বা ওয়েভারের সুযোগ নেই। খবর ইন্ডিয়া টুডের।
আইন অনুযায়ী, কেবলমাত্র যারা ১৬ বছর বয়সের আগেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তাদের জন্য একটি সংকীর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে
ইচ্ছাকৃত না হলেও সংস্থাটি আরও জানিয়েছে, ২০১৯ সালে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস-এর মাটার অব জাং মামলার রায়ে বলা হয়েছিল—ইচ্ছাকৃতভাবে না হলেও, মিথ্যা নাগরিকত্ব দাবি করলে তা অভিবাসনের ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলবে। ইউএসসিআইএস ২০২০ সালে এই রায় তাদের নীতি ম্যানুয়ালে যুক্ত করে স্পষ্ট করেছে যে, অভিবাসীকে অযোগ্য ঘোষণার জন্য তার ইচ্ছা প্রমাণ করা জরুরি নয়।
ফেডারেল সংস্থাটি জানিয়েছে, এই হালনাগাদ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা কিভাবে কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করবেন তার ধাপগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কোন কোন বিষয় মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে তাও নির্দিষ্ট করা হয়েছে।নতুন এই নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং চলমান ও ভবিষ্যতের সব আবেদনেই এটি প্রযোজ্য হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories