দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালে অবস্থানরত সব প্রবাসী বাঙালিদের প্রতারণা হওয়া রোধে সতর্ক করল লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে সতর্কবার্তা দেয়া হয়েছে।
দূতাবাসের ফেসবুক পেজ থেকে একটি অ্যাকাউন্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে সব প্রবাসীদের সাবধান হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘এ রকম ফেক আইডির চক্করে পড়বেন না। সাবধান থাকুন। এরা ফেক আইডি ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দেয়ার প্রলোভন দেখায়।
এছাড়াও বলা হয়েছে, ‘ইতোমধ্যে যারা ম্যানুয়ালি তারিখ নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছেন, তাদের সবারটা বাতিল করা হবে।
এর আগে একইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে এক পোস্টে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, ‘আগামী মাস থেকে কনস্যুলার ফি বাবদ কোনো ক্যাশ টাকা গ্রহণ করা হবে না। সব সেবার ফি ব্যাংক কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে।
Leave a Reply