বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ছেলে সন্তান জন্ম দিলেন নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬১ বার

ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্ত্রী। রোববার (১৭ আগস্ট) নিউইয়র্কের একটি হাসপাতালে তাদের ঘরে তৃতীয় সন্তান জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানা গেছে।
গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় নিহত হওয়ার ২২ দিন পর দিদারুলের তৃতীয় সন্তান পৃথিবীর আলো দেখল।
এদিকে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস দিদারুলের পরিবারের সাথে রোববার রাতে হসপিটালে সাক্ষাৎ করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন বলে চ‍্যানেল 24 অনলাইনকে জানিয়েছেন মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার।
তিনি বলেন, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের স্ত্রীর ও তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হচ্ছে এবং আগামীতেও সিটি কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে থাকবে।
প্রসঙ্গত, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় চারজনের সঙ্গে দিদারুল ইসলাম নিহত হন। পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories