বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেয়ার খবরটি ভুয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ভাইরাল ভিডিওটি আসলে একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির প্রক্রিয়ার অংশ। সেখানে মুমূর্ষু অবস্থার যে ব্যক্তিকে মৃত দাবি করা হয়েছে, তিনি উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খান। তিনি বর্তমানে অসুস্থ হলেও জীবিত আছেন।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের নানা বিষয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে দিচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা শনাক্ত করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories