শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত ছিনতাইকারীর মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার

টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগষ্ট) বেলা এগারোটার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় স্টেশন রোড এলাকায় পৌছালে ৩-৪ জন ছিনতাইকারীদের একটি চক্র তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করলে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পরলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবী পুলিশের জনবল সংকট থাকা সত্বেও টহল জোরদার করা হয়েছে ততাপিও টঙ্গী জুড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে ক্ষুব্ধ জনগণের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, গত একবছরে টঙ্গী অঞ্চলে গণপিটুনিতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories