বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার
অ্যাপল ওয়াচ

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি ও নতুন স্বাস্থ্য সংক্রান্ত বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীদের জীবনযাত্রাকে সহজ ও সুস্থ রাখতে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয় নতুন অ্যাপল ওয়াচে যুক্ত হতে পারে নতুন এস ১১ চিপ, যা আগের চিপের থেকে দ্রুততর এবং শক্তি সাশ্রয়ী হবে। এই চিপের কারণে ঘড়ির পারফরম্যান্স বাড়বে এবং ব্যাটারির সময় দীর্ঘ হবে। এছাড়াও, এতে মিডিয়াটেকের তৈরি ৫জি মডেম থাকতে পারে, যা দ্রুত ও উন্নত কানেকটিভিটির সুযোগ দেবে।
স্বাস্থ্য সচেতনদের জন্য সবচেয়ে আকর্ষণীয় নতুন ফিচার হতে পারে রক্তচাপ পর্যবেক্ষণের ব্যবস্থা। যদিও সরাসরি রক্তচাপের সুনির্দিষ্ট মান দেখানো হবে না, তবে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীর রক্তচাপ স্বাভাবিকের থেকে বেশি বা কম আছে কিনা তা পর্বেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সতর্কতা দেবে। এটি ব্যবহারকারীদের উচ্চ রক্তচাপজনিত ঝুঁকি থেকে আগেভাগেই সচেতন হতে সাহায্য করবে।
নতুন ওয়াচওএস ২৬ অপারেটিং সিস্টেমের মাধ্যমে নতুন অ্যাপল ওয়াচ চলবে, যা আরও আধুনিক এবং ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস নিয়ে আসবে। এতে থাকবে অ্যাপলের নতুন ‘ওয়ার্কআউট বাডি’ ফিচার, যা আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহারকারীর ব্যায়াম প্রক্রিয়ায় সাহায্য করবে।
ঘুমের গুণগত মান মাপার জন্যও নতুন ‘স্লিপ স্কোর’ ফিচার যোগ হতে পারে, যা আগের রাতের ঘুম বিশ্লেষণ করে দিনের কার্যক্ষমতা অনুমান করবে। তবে এই ফিচার শুধুমাত্র নতুন সিরিজের জন্যই সীমাবদ্ধ থাকতে পারে। ২০২৫ সালে অ্যাপল ওয়াচের দশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংস্করণ ঘড়ি আসার সম্ভাবনা রয়েছে, যার ডিজাইনে থাকবে নতুন ব্যান্ড সংযোগ ব্যবস্থা এবং আরও পাতলা কাঠামো। তবে ব্লাড অক্সিজেন মনিটরিং ফিচার ফেরানো হবে না, কারণ এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে নিষ্ক্রিয় রয়েছে।
সার্বিকভাবে, নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ ব্যবহারকারীদের জন্য স্বাস্থ্য সচেতনতা ও স্মার্ট প্রযুক্তির দৃষ্টিতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories