বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

রোমে ইতালি বিএনপির সাবেক নেতা কামরুজ্জামান রতনের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার

ইতালির রাজধানী রোমে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। শুক্রবার (৮ আগ্ট) স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটের দিকে রোমের গুরুত্বপূর্ণ এলাকা ‘গরত্তে সেলওনিতের’ তার নিজ কফিশপে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে কামরুজ্জামান রতনের বুকে ও পায়ে গুলি লাগে। এসময় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।
ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কামরুজ্জামান রতনকে রোমের তোরে ইস্পাকাতা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‘সেলিব্রেশন সোইরি’-তে মেলবোর্নে প্রবাসী এনএসইউ অ্যালামনাইদের জমকালো পুনর্মিলন
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং রতনের সুস্থতার পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় রোম প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories