সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

মোটরসাইকেলে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১১০ বার

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকার নাম সেলিনা পারভীন শেলী। তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে শিক্ষকদের সাথে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে নেত্রকোনা যাচ্ছিলেন। পথিমধ্যে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক আইসিইউতে রাখেন।

নিহতের দেবর জহিরুল কবির শাহীন জানান, ঈদুল আজহায় সবাই গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছাকাছিই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে ভাবির বাবার বাড়ি।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানান, সেলিনা পারভীন ক্লাস টেনের এসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে নয়টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সাথে সভায় বসার জন্য আসছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories