সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

টাকা ফেরত দিলেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৭৪ বার

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন অভিনয় করেন ছোট পর্দায়। মঞ্চে ও টেলিভিশনে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। পূর্ণিমাকে প্রতি ঈদেই একাধিক নাটকে দেখা গেলেও এবারের ঈদুল আজহায় তার ব্যতিক্রম ঘটেছে।

কোরবানির ঈদের ৩-৪টি নাটকে কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু শেষ পর্যন্ত সেই নাটকগুলো করেননি তিনি। এমনকি একটি নাটকে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেয়া সাইনিং মানিও নির্মিতাকে বাসায় ডেকে ফেরত দিয়েছেন। 

প্রসঙ্গ নিয়ে পূর্ণিমা বলেছেন, ‘জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমার যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়ার কথা ছিল। আর সে কারণেই ঈদুল আজহায় ৩-৪টি নাটকে কাজ করার কথা থাকলেও তা থেকে সরে আসি। 

তিনি বলেন,  নাটকগুলোর একটির জন্য সাইনিং মানিও নেয়া ছিল। এমনকি সময় দিতে পারব না দেখে ঈদের সপ্তাহ দুয়েক আগে এক পরিচালককে বাসায় ডেকে সাইনিং মানি ফেরত দিয়ে দেই। বাকিদের কাছেও সরি বলেছি। 

তবে আমেরিকায় যাওয়ার জন্য নাটক ছাড়লেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেখানে আর যাওয়া হয়নি পূর্ণিমার। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories