বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার
৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’

৩৬ জুলাই―এ তারিখটি এখন আর ক্যালেন্ডারের পাতার সাধারণ কোনো দিন নয়। এটি হয়ে উঠেছে আত্মত্যাগ, সংহতি ও সাহসিকতার বিশাল প্রতীক। এ দিনই অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর তুলেছিলেন ছাত্রসমাজ, আর তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতিরোধের ঢেউ তুলেছিল দেশের মানুষজন।
ছাত্রসমাজ ও জনসাধারণের সেই আত্মত্যাগ ও সাহসিকতার সামনে গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আর গৌরবময় সেই আন্দোলনের দিনকে স্মরণ করে নতুন প্রজন্মকে জুলাই-আগস্টের স্মৃতির সঙ্গে যুক্ত রাখার জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মোবাইল ফোন অপারেটর টেলিটক।
বিশেষ দিনটিকে কেন্দ্র করে ‘৩৬ টাকার অফার’ চালু করেছে টেলিটক অপারেটর। অফারটির আওতায় গ্রাহকরা মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই পাবেন- ৫ জিবি ইন্টারনেট ডাটা, ৩৬ মিনিট টকটাইম ও ৩৬টি এসএমএস। এর মেয়াদ ৫ দিন।
মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে প্যাকেজটি। কোনো গ্রাহক অফারটি পেতে চাইলে সরাসরি ৩৬ টাকা রিচার্জ করতে পারেন কিংবা টেলিটক থেকে ডায়াল করতে পারেন এই 11136# নম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories