শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

রংপুর বিভাগে করোনায় আরও ১৬ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৫৯ বার

রংপুর বিভাগ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও ৬৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৭ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের ১ জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিভাগে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৫৪ জন। এর মধ্যে দিনাজপুরে ২৫৯ জন, রংপুরে ১৮০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬৩ জন, নীলফামারীতে ৬৪ জন, পঞ্চগড়ে ৫২ জন, লালমনিরহাটে ৫১ জন, কুড়িগ্রামে ৪৬ জন ও গাইবান্ধায় ৩৯ জন মারা যান।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯৬ জন। বিভাগে ২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৭৪৪ জনে। আর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৪ জন মারা গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories