শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

হোয়াটসঅ্যাপের আদলে একাধিক নতুন সুবিধা চালু করেছে এক্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২১ বার
হোয়াটসঅ্যাপের আদলে একাধিক নতুন সুবিধা চালু করেছে এক্স

এক্স (পূর্বের টুইটার) এখন আর শুধু মাইক্রোব্লগিং নয় ব্যক্তিগত বার্তা (ডাইরেক্ট মেসেজ বা ডিএম) ব্যবস্থাকে হোয়াটসঅ্যাপের মতো আরও ইন্টারঅ্যাকটিভ, ব্যক্তিগত ও গতিশীল করতে নতুন একাধিক ফিচার চালু করেছে।
সবচেয়ে আলোচিত নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘টাইপিং ইন্ডিকেটর’, যা হোয়াটসঅ্যাপের মতোই দেখায় অপর প্রান্তের ব্যক্তি বার্তা টাইপ করছেন কিনা। এতে কথোপকথনে বাস্তব সময়ের অনুভূতি যোগ হয় এবং ব্যবহারকারীরা জানতে পারেন উত্তরের জন্য অপেক্ষা করা উচিত নাকি নয়। এক্স বলেছে, “এতে আপনি জানবেন, কেউ লিখছে কিনা নাকি চ্যাট থেকে চলে গেছে,।
এক্স জানিয়েছে, একটি পূর্ণ বার্তার দরকার না হলেও, আপনি এখন প্রতিক্রিয়া জানাতে পারবেন সংক্ষিপ্ত ও মজাদার উপায়ে,”। ব্যবহারকারীরা এখন ‘ইমোজি রিঅ্যাকশন’ ব্যবহার করে একটি মেসেজে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবেন। বিভিন্ন ইমোজির মাধ্যমে কম সময়েই বেশি অনুভূতি প্রকাশ করা যাবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও আইমেসেজের মতো প্ল্যাটফর্মে আগে থেকেই এই ফিচার জনপ্রিয়।
গ্রুপ চ্যাটে গুরুত্বপূর্ণ বার্তা টার্গেট করতে @ ব্যবহার করে মেনশন করার সুবিধা এখন এক্স ডিএমেও পাওয়া যাচ্ছে। বিশেষত গ্রুপ চ্যাটে যেসব বার্তা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেখানে কাউকে সরাসরি ট্যাগ করলে তারা নোটিফিকেশন পাবে। ফলে কথোপকথনের ফোকাস ঠিক রাখা সহজ হবে।
নতুন ফিচারের তালিকায় আরও রয়েছে, মেসেজ ডিভাইডার যা আপনার কথোপকথনকে আরও গুছিয়ে ও চাক্ষুষভাবে আকর্ষণীয় করে তোলে। চ্যাট সার্চ ফাংশন যা নির্দিষ্ট বার্তা বা থ্রেড খুঁজে পেতে সহায়ক। প্রাইভেসি কন্ট্রোলের মাধ্যমে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন কারা আপনাকে বার্তা পাঠাতে পারবে। কেউ বার্তা পাঠাতে বাধা দিতে পারবেন, পুরোপুরি ব্লক না করেই।
এক্স এতদিন মূলত উন্মুক্ত আলোচনা ও সংবাদের জন্য পরিচিত ছিল। তবে এবার ব্যক্তিগত বার্তার জায়গাটিকেও শক্তিশালী করতে চাইছে প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ ও অনুরূপ অ্যাপের মতো ফিচার সংযোজনের মাধ্যমে এক্স স্পষ্টভাবে বোঝাচ্ছে তারা শুধু মাইক্রোব্লগিং-এ আটকে থাকতে চায় না, বরং একটি পূর্ণাঙ্গ কমিউনিকেশন হাবে পরিণত হতে চায়।
এই সব ফিচার ইতোমধ্যে এক্স অ্যাপে যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা ‘গুগল প্লে স্টোর’ বা ‘অ্যাপল অ্যাপ স্টোর’ থেকে অ্যাপটি আপডেট করলেই এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। চ্যাট হবে এখন আরও দ্রুত, প্রাণবন্ত ও কন্ট্রোলযোগ্যএক্স ডিএম-এ নতুন অভিজ্ঞতা আনছে এসব আপডেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories