বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

প্রযুক্তি খাতে বড় সিদ্ধান্ত নিলো টেসলা ও স্যামসাং

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৬ বার

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, তারা স্যামসাং ইলেকট্রনিক এর কাছ থেকে চিপ ক্রয়ে ১৬.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তাদের উৎপাদনমুখী কার্যক্রমকে আর গতিশীল করতে পারবে। খবর রয়টার্স
টেসলার সঙ্গে চুক্তির ফলে স্যামসাংয়ের শেয়ারের দাম ৬.৮ শতাংশ বেড়েছে। যা গত বছরের সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ। অন্যদিকে টেসলার শেয়ারের দাম ১.৯ শতাংশ বেড়েছে।
মাস্ক বলেন, টেক্সাসের টেইলরে অবস্থিত স্যামসাংয়ের নতুন চিফ তৈরির কারখানাটি টেসলার নতুন প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। ফলে দীর্ঘসময় ধরে স্থবির হয়ে থাকা টেসলার প্রকল্পটি গতি পাবে। পাশাপাশি স্যামসাংও নতুন গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারে।
সোমবার (২৮ জুলাই) এক্স পোস্টে মাস্ক বলেন, ‘টেসলার উৎপাদন কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য রাজি হয়েছে স্যামসাং। যদিও এটি একটি জটিল বিষয়, তবুও আমি এ পথে হাঁটব।
এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেছেন, ‘স্যামসাংয়ের টেইলর ফ্যাব এখন পর্যন্ত কোনো গ্রাহকই পায়নি, তাই এই অর্ডারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
গত বছরের অক্টোবরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাং তাদের টেক্সাস কারখানার জন্য এএসএমএল চিপ তৈরির যন্ত্রপাতির ডেলিভারি নেয়া পিছিয়ে দিয়েছে, কারণ প্রকল্পটির জন্য তখনও তারা কোনো বড় গ্রাহক পায়নি। এছাড়াও তারা ইতোমধ্যেই কারখানাটি চালুর সময় পিছিয়ে ২০২৬ সালে নির্ধারণ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories