বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

গুগলের অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা নিয়ে সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫০ বার

ভূমিকম্প হলেই সতর্কতা পাঠায় গুগল। তবে এবার সমালোচনা হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েডের ভূমিকম্প সতর্কতা নিয়েই। এরই মধ্যে গুগল স্বীকার করেছে যে, ২০২৩ সালে তুরস্কে সংঘটিত প্রাণঘাতী ভূমিকম্পের সময় তাদের অ্যান্ড্রয়েডভিত্তিক ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিজ্ঞানভিত্তিক ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত গুগলের নিজস্ব গবেষণায় বলা হয়েছে, সিস্টেমটির অ্যালগরিদমের সীমাবদ্ধতার কারণে সময়মতো সঠিক সতর্কবার্তা পাঠানো যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ঐদিন অন্তত ১ কোটি মানুষকে জরুরি সতর্কবার্তা পাঠানো উচিত ছিল। কিন্তু বাস্তবে পাঠানো হয় মাত্র ৪৬৯টি। অধিকাংশ ব্যবহারকারী শুধুমাত্র ‘বি অ্যাওয়ার’ সতর্কতা পেয়েছিলেন, যা কম গুরুত্বপূর্ণ এবং নীরব মোডে হারিয়ে যায়।
গুরুত্বপূর্ণভাবে, ঐ ভূমিকম্পের আসল মাত্রা ছিল ৭.৮ স্কেলে। কিন্তু গুগলের অ্যালগরিদম তা ৪.৫ থেকে ৪.৯ মাত্রার ভূমিকম্প হিসেবে ভুলভাবে শনাক্ত করে, ফলে অধিকাংশ মানুষ সময়মতো সজাগ হতে পারেননি। বিশেষ করে ভূমিকম্পটি ভোর ৪:১৭ মিনিটে হওয়ায় অনেকেই তখন ঘুমে ছিলেন।
ভবিষ্যতের জন্য গুগল ইতোমধ্যে অ্যালগরিদমের বড় ধরনের আপডেট এনেছে। তারা তুরস্ক ভূমিকম্পের একটি সিমুলেশন চালিয়ে দেখেছে নতুন ব্যবস্থায় ১ কোটি ‘টেক অ্যাকশন’ ও ৬ কোটি ৭০ লাখ ‘বি অ্যাওয়ার’ সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories