শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ইনস্টাগ্রামে নতুন ফিচার, যেসব সুবিধা থাকছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪২ বার
ইন্সটাগ্রাম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আসছে আরও একটি আকর্ষণীয় ফিচার। এবার থেকে আর রিলস দেখতে বারবার স্ক্রল করতে হবে না অর্থাৎ, একবার ফিচারটি চালু করলেই রিলস নিজে নিজেই অটো স্ক্রল হবে। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে কিছু আইফোন ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এই অটো স্ক্রোল ফিচারটি মূলত যাদের হাতে অন্য কাজ থাকে অথচ ইনস্টাগ্রাম চালাতে চান, তাদের জন্য দারুণ উপযোগী। এতে রিলস দেখার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছন্দ ও অবিচ্ছিন্ন।
যেভাবে চালু করবেন ফিচারটি: এই ফিচারটি চালু করতে হলে, যেকোনো একটি রিল খুলে নিচের ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করতে হবে। সেখানে আপনি অটো স্ক্রোল অপশন দেখতে পাবেন। একবার চালু করলেই রিলসগুলো একের পর এক নিজে নিজেই চলতে থাকবে, আপনাকে আলাদা করে স্ক্রল করতে হবে না।
ইনস্টাগ্রাম জানিয়েছে, শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই ফিচারটি চালু করা হবে। এর পাশাপাশি আরও কিছু নতুন ফিচারও পরীক্ষাধীন রয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই চালু হবে।
অন্যদিকে, ফটোগ্রাফার ও ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে আরেকটি বড় সুখবর। এতদিন ইনস্টাগ্রামে ছবি আপলোড করা যেত ১:১ স্কয়ার ফরম্যাটে কিংবা সাম্প্রতিক ৪:৫ ফরম্যাটে। এবার থেকে ইনস্টাগ্রাম ৩:৪ ভাটিক্যাল ফটো সাইজ সাপোর্ট করবে।
এই ঘোষণা দিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, তিনি জানান, এখন থেকে এই নতুন সাইজে একক বা একাধিক ছবি আপলোড করা যাবে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই। মোসেরির মতে, এই পরিবর্তনের ফলে মোবাইল ক্যামেরায় তোলা দীর্ঘাকৃতি ফটোগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories