বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ছয় মাসে ১ কোটি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক, ঝুঁকিতে যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

বিশ্বব্যাপী ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফেসবুক। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ফোবসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ফেসবুকের ‘ক্রিয়েটরস ব্লগ’-এ প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, আমরা বিশ্বাস করি, প্রতিটি কনটেন্ট নির্মাতার নিজস্ব কণ্ঠস্বর ও ভাবনাকে গুরুত্ব দেওয়া উচিত। ছদ্মবেশী ও নকল প্রোফাইল যেন এই কণ্ঠগুলোকে চাপা না দেয়, সেজন্যই আমরা সক্রিয় হয়েছি।
মেটার তথ্যানুসারে, এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট মূলত বড় বড় কনটেন্ট নির্মাতাদের পরিচয়ে পরিচালিত হচ্ছিল। এছাড়া স্প্যাম কার্যক্রম ও জালিয়াতিমূলক আচরণের সঙ্গে জড়িত আরও ৫ লাখ অ্যাকাউন্টের কমেন্টে সীমাবদ্ধতা আনা হয়েছে, কমানো হয়েছে তাদের কনটেন্ট রিচ এবং বন্ধ করা হয়েছে মনিটাইজেশন সুবিধা।
তবে সাধারণ ও বৈধ ব্যবহারকারীদের জন্য এতে ভয়ের কোনো কারণ নেই। যদিও কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন ভুলবশত তাদের প্রকৃত অ্যাকাউন্টও মুছে দেয়া হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন স্ক্যামার বা প্রতারক সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার নামে অর্থ বা তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।
ফেসবুক হেল্প পেজ অনুযায়ী, কেউ যদি ভুলভাবে সাসপেনশন বা নিষ্ক্রিয়তার শিকার হন, তবে তারা ১৮০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। ব্যবহারকারীদের ই-মেইলে এবং লগইন করার সময় এ সংক্রান্ত বার্তা জানিয়ে দেওয়া হবে। একইসঙ্গে দেওয়া হবে আপিল করার প্রয়োজনীয় নির্দেশনাও। তবে গুরুতর বা সংবেদনশীল গাইডলাইন লঙ্ঘনের ঘটনায় সরাসরি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হতে পারে, পূর্ব সতর্কতা ছাড়াই।বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা বজায় রাখতে এবং প্ল্যাটফর্মে বিশুদ্ধতা আনার লক্ষ্যে ফেসবুকের এই পদক্ষেপ সময়োপযোগী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories