বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

মার্কিন সামরিক খাতে প্রযুক্তি সহায়তা দিতে চীনা প্রকৌশলীদের কাজ বন্ধ রাখবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৮ বার
মার্কিন সামরিক খাতে প্রযুক্তি সহায়তা দিতে চীনা প্রকৌশলীদের কাজ বন্ধ রাখবে মাইক্রোসফট

মার্কিন সেনাবাহিনীকে প্রযুক্তি সহায়তা দিতে চীনা প্রকৌশলীদের কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে মাইক্রোসফট। শুক্রবার (১৮ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়। বিশেষ করে অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকাতে এটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে মার্কিন সিনেট এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ পেন্টাগনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তির বিষয়টি দুই সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দেয়ার মধ্যেই এমন ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্স
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর ক্লাউড কম্পিউটিং সিস্টেমে কাজ করার জন্য মাইক্রোসফট চীনের প্রকৌশলীদের ব্যবহার করে। এই কাজের তদারকির দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের ডিজিটাল ইসকর্ট নামের একটি সহকারী-ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানায় মাইক্রোসফট যেসব প্রকৌশলীদের নিয়োগ দিয়েছিল তাদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি ছিল। ফলে চীনা প্রকৌশলীদের কাজ কোনো সাইবার নিরাপত্তা হুমকি তৈরি করছে কি না— তা মূল্যায়নের সক্ষমতা তাদের ছিল না।
মার্কিন সরকারের একটি প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান মাইক্রোসফট অতীতে চীন ও রাশিয়ার হ্যাকারদের দ্বারা সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটি প্রোপাবলিকাকে জানায়, অনুমোদন প্রক্রিয়ার সময় তারা তাদের কার্যপদ্ধতি যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছিল।
শুক্রবার মাইক্রোসফটের মুখপাত্র ফ্রাঙ্ক শ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘চলতি সপ্তাহের শুরুতে উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে তারা যুক্তরাষ্ট্র সরকারের গ্রাহকদের সহায়তা প্রদানের পদ্ধতি পরিবর্তন করেছে। এখন থেকে পেন্টাগনের গৃহীত সেবার ক্ষেত্রে মাইক্রোসফট চীনা প্রকৌশলীদের ব্যবহার করবে না।
শুক্রবার এক্সে পোস্টকৃত এক ভিডিও বার্তায় পিট হেগসেথ বলেন, চীনা ভিত্তিক প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড সার্ভিসে কাজ না করার জন্য বিষয়টি নিয়ে আলোচনা করতে দুই সপ্তাহের সময় দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষণা করছি, আমাদের ক্লাউড সার্ভিসে চীনা প্রকৌশলীরা আর যুক্ত থাকবে না। কারণ আমরা আমাদের সামরিক অবকাঠামো এবং অনলাইন নেটওয়ার্কে হুমকি প্রতিরোধে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories