বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাস ফেরত একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬২ বার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজের জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ কাউসার (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল ১৬ ই জুলাই (বুধবার) সকাল ১১ টায় তার মৃত্যু হয়। মোঃ কাউসার উপজেলার চারিপাড়া (উত্তরপাড়া) গ্রামের হাজী তাজুল ইসলামের (তরু হাজী) ছেলে। সে কিছুদিন পূর্বে প্রবাস থেকে দেশে ছুটিতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ কাউসার সকাল ১০ টায় তার বাড়ির উত্তর পাশের নিজ জমিতে ধানের বীজ বপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়েছিলেন।জমিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানিসেচের জন্যনিজ ঘর থেকে তারের মাধ্যমে মোটরে বিদ্যুতের সংযোগ দেয়।
অসতর্কতায় কোনো এক সময় মোঃ কাউসার বিদ্যুতায়িত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার ভাই জমির হোসেনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ায় একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত কাউসার ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories