শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

এআই কনটেন্টে মনিটাইজেশন নীতিতে পরিবর্তন আনছে ইউটিউব

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪০ বার

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরিকৃত ভিডিও শনাক্তে আর সক্রিয় ভূমিকা পালন করছে ইউটিউব। এক্ষেত্রে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (ওয়াইপিপি) একটি আপডেট আসবে। যেখানে ইউটিউবে আপলোডকৃত ভিডিও প্রকৃত নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে তা শনাক্ত করা যাবে। এছাড়া ইউটিউব এআই দিয়ে তৈরি ভিডিওতে মনিটাইজেশন না রাখার মতো নীতি গ্রহণ করতে যাচ্ছে। এই পদক্ষেপটি প্ল্যাটফর্ম জুড়ে এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্টের বিরুদ্ধে একটি বড় অভিযানের সূচনা করতে পারে। খবর ম্যাশেবল
ইউটিউব পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি)-এর আওতায় মনিটাইজেশনের জন্য প্রাথমিক নীতিমালার আপডেটে বলা হয়েছে- ‘ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজ করতে গেলে, ইউটিউব সব সময় ক্রিয়েটরদের ‘অরিজিনাল’ এবং ‘অথেন্টিক’ কনটেন্ট আপলোড করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আসছে। ২০২৫ সালের ১৫ জুলাই থেকে ইউটিউব ব্যাপকহারে তৈরিকৃত একই ধরনের কনটেন্ট চিহ্নিত করতে গাইডলাইন আপডেট করছে। এই আপডেটের ফলে এখন থেকে ‘অনির্ভরযোগ্য’ কনটেন্ট কেমন হবে তা আরও ভালো করে বুঝা যাবে।
পরবর্তীতে ইউটিউবের সম্পাদকীয় প্রধান রেনে রিচি স্পষ্ট করে জানান যে, এই নীতিমালার আপডেটটি আসলে এমন কোনো কঠোর পদক্ষেপ নয়, এই নীতি বিশ্লেষণমূলক ভিডিও পোস্ট করে এমন চ্যানেলগুলোর ওপর প্রযোজ্য হবে না। এমনকী যেসব চ্যানেল ‘ফেসলেস’ বা ভয়েস নির্ভর কনটেন্ট তৈরি করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।
যদি এই ধরনের চ্যানেলগুলো ইতোমধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করে থাকে, তাহলে তারা এই আপডেটের কারণে কোনো শাস্তির সম্মুখীন হবে না।
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে নতুন সিরিজের ফোন
তবে বিদ্যমান নীতিমালাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এআই উৎপাদিত কনটেন্ট এবং পুনরাবত্তিমূলক, ক্লিকবেইটধর্মী, দুর্বল কনটেন্ট তৈরি করা চ্যানেলগুলোর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে।
এর মধ্যে রয়েছে এআই তৈরি প্রতারণামূলক ভিডিও, তৃতীয় পক্ষের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কনটেন্ট।
এ ধরনের চ্যানেলগুলো দীর্ঘদিন ধরে ইউটিউবের নজর এড়িয়ে বিজ্ঞাপনের মাধ্যমে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে অর্থ উপার্জন করেছে। এছাড়া ইউটিউব এ ধরনের কনটেন্ট ডিমনিটাইজ করতে ধীরগতিতে কাজ করেছে। এই পদক্ষেপকে অনেকে স্বাগত জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories