ইতালির রোমে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের সময় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন ফ্রান্সেস্কো ও মার্কো, তারা দুজন পুলিশ সদস্য।
বিস্ফোরণের সময় আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে গিয়ে তারাই সবচেয়ে বেশি দগ্ধেরশিকার হন। এতে তাদের সাহসকতা রোমজুড়ে প্রশংসিত হচ্ছে।
চিকিৎসাধীন অবস্থায়ও তারা জানিয়েছেন, প্রয়োজনে আবারও একই কাজ করব, দ্বিধা করব না। ইতোমধ্যে হাজারো মানুষ তাদের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
বর্তমানে তারা রোমের পলিক্লিনিকো আমবেরতো-১ হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
চিকিৎসকরা জানান, তাদের অবস্থা স্থিতিশীল, তবে পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
সবার প্রত্যাশা এই দুই সাহসী অফিসার খুব দ্রুত সুস্থ হয়ে আবারও গর্ব ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় ফিরে আসবেন।
Leave a Reply