বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

মিশরে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬২ বার

মিশরের নীলনদের বদ্বীপ প্রদেশ মেনুফিয়ার আশমাউন শহরে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার শ্রমিকদের নিয়ে একটি মিনিবাস কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হ্তাহতদের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা) ও আহতদের ২০ হাজার পাউন্ড (৫০ হাজার‌ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দুর্ঘটনার কারণ জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের তথ্য বলছে, মিশরে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories