শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

দালালের খপ্পরে সৌদি প্রবাসে মৃত্যু, এক মাসেও লাশ ফেরেনি—জকিগঞ্জে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৩ বার

স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্নভরা পথ হয়ে উঠল মৃত্যু যাত্রা। সৌদি আরবে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে জকিগঞ্জের আমলশীদ গ্রামের যুবক আব্দুস সামাদ (৩০)-এর।
মৃত্যুর একমাস পেরিয়ে গেলেও দেশে ফেরেনি তার মরদেহ। প্রিয়জনের লাশ ফেরত না পেয়ে শোকে কাতর পরিবার আর ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার (২১ জুন) বিকালে আমলশীদ বাসস্টেশনে মানববন্ধনে অংশ নেন।
‘আমার ছেলে বিদেশে গিয়েছিল বাঁচতে, ফিরলও না—খবর এল শুধু মরার!কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন আব্দুস সামাদের বাবা আব্দুল মতিন মেম্বার।
সাবেক ইউপি সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাফিজ জিল্লুর রহমান, জমিল আহমদ, জিয়াউর রহমান জিয়াব, জাহিদ আহমদ নাহিদসহ আরও অনেকে।
বক্তারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। একইসঙ্গে মানবপাচারে জড়িত দালাল আইদুর ও তার ছেলে অনিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর ভাষায়, এই মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়সমগ্র সমাজের জন্য এক করুণ শিক্ষা

আমাদের সাথেই থাকুন

One response to “দালালের খপ্পরে সৌদি প্রবাসে মৃত্যু, এক মাসেও লাশ ফেরেনি—জকিগঞ্জে মানববন্ধন”

  1. Clustering says:

    The website design looks great—clean, user-friendly, and visually appealing! It definitely has the potential to attract more visitors. Maybe adding even more engaging content (like interactive posts, videos, or expert insights) could take it to the next level. Keep up the good work! WordAiApi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories