সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, লন্ডনে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীকে লন্ডন প্রশাসন গ্রেপ্তার করেছে। আলোচিত এ ভিডিওটি সত্য নয়। খবর রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক
আলোচিত ভিডিওটিতে রিউমর স্ক্যানার টিমের ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা যায়, লন্ডনে বিক্ষোভকারী ৪৪ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ধরপাকড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের নিউ ইয়র্কের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে কানাডাভিত্তিক গণমাধ্যম The Post Millennial-এর ইউটিউব চ্যানেলে গত ১১ জুন CHAOS in NYC as anti-ICE riots erupt, cops make arrests শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটির বেশ কিছু অংশের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। এর একটি অংশে আলোচিত ভিডিওর মত সাদা রংয়ের পোশাক পরিহিত পুলিশ সদস্যকে একজন ব্যক্তিকে আটক করতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি অ্যান্টি-আইসিই অর্থাৎ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ধরপাকড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের নিউ ইয়র্ক শহরের আন্দোলনকারীদের আটকের দৃশ্য।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, গত ১০ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটন এলাকা সংঘটিত আইসিই বিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ৮০ জনকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। অর্থাৎ, উক্ত ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
পরবর্তীতে লন্ডনে আওয়ামী লীগের বিক্ষোভের কারণে কাউকে আটক করা হয়েছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান করা হলে দেশিয় কিংবা যুক্তরাজ্যভিত্তিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ পাওয়া লন্ডন সফরকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের বিক্ষোভ করার কারণে ৪৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
Leave a Reply