মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

আমিরাতে দুই প্রবাসীর করুণ মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৮ বার

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছয়দিন আইসিইউতে থাকার পর শুক্রবার (১৩ জুন) এক প্রবাসী মরা গেছেন। একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রামে
জানা যায়, ঈদুল আজহার ছুটিতে গত ৭ জুন নুরুল আবছার ঘুরতে বের হয়েছিলেন। পরে মালিহা রোডের ১৭ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় নেস্টু হাইফার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ১১টা ৩৮ মিনিটে এক প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। পুলিশ এবং মেডিকেল টিম এসে তাকে শারজার আল কাসেমি হাসপাতালে নিয়ে যায়। পরে ১০ জুন কর্তব্যরত চিকিৎসকরা জানায় নুরুল আবছারের মস্তিষ্ক অকার্য্যকর হয়ে গেছে। ছয়দিন টানা আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
মাত্র এক বছর আগে ২০২৪ সালে আমিরাতে যান আবছার। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তার মরদেহ এখনো শারজার আল কাসেমি হাসপাতালের মর্গে রয়েছে। সব আইনি কার্যক্রম সম্পন্ন হলে মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে চট্টগ্রামের মোহাম্মদ নাইয়ুম উদ্দীন(৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাস আল কায়মায় অঞ্চলের সোহান এলাকায় একটি বাগানে চাকরি করতেন। সকালে বাগানের মালিক নাইয়ুম উদ্দীনকে ফোনে না পেয়ে বাগানে এসে দেখেন, তিনি অবচেতন অবস্থায় নিজ রুমের বিছানায় পড়ে আছেন। পরে পুলিশকে ফোন করলে মেডিকেল টিমসহ উপস্থিত হয়ে নিশ্চিত করে ১০/১২ ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে।
দেশে থাকা তার চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, আগেরদিন রাতে নাইয়ুম উদ্দীনের সাথে ভিডিও কলে যোগাযোগ করলে, তিনি অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিলেন। নাইয়ুম উদ্দীনের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার নাঙ্গলমোড়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories