বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩২ বার

টঙ্গীর একটি ফ্যাক্টরিতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি ক্রুড ককটেল বিস্ফোরণের অপরাধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) টঙ্গী থেকে যৌথবাহিনীর চৌকস অফিসারদের নিরলস প্রচেষ্টায় তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ মে মহানগরীর টঙ্গী থানা এলাকার স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক স্ক্র্যাপ বিষয়ক সমস্যা নিয়ে অস্থিরতা সৃষ্টি করে ওই নেতা। এ সময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়।
মামলার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে তাৎক্ষণিক যৌথবাহিনী ছদ্মবেশে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে। যৌথবাহিনী এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে টঙ্গীতে অভিযান পরিচালনা করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পশ্চিমের আহবায়ক ইশাক রুহুল্লাহ (২৬) কে আটক করা হয়।
আটক ইশাক জিজ্ঞাসাবাদে যৌথবাহিনীর কাছে ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সেখানে অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলনের জন্য উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনছার্জ ওসি ইস্কান্দার হাবিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইশাক রুহুল্লাকে আটকের পর যৌথবাহিনী থানায় হস্তান্তর করেছেন। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories