বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

তালেবানের প্রতি যে হুশিয়ারি দিলো রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৮৫ বার

রাশিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখনই তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়া হবে না। আর এমন কোনো পরিকল্পনাও আপাতত তাদের নেই। গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই পরিকল্পনার কথা জানান।

তিনি এক বিবৃতিতে বলেছেন, তার দেশ আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের হুমকিগ্রস্ত করতে না পারে সেদিকে গভীর দৃষ্টি রাখছে। আফগানিস্তানসহ মধ্য এশিয়ার পরিস্থিতি রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে পেসকভ বলেন, এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের ক্রমবর্ধমান হামলায় দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে গেছে। তালেবানের হাতে বেশ কিছু জেলার পতনে আফগানিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি সাধারণ আফগান জনগণ উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

এদিকে, আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে গত কয়েক দিনে মার্কিন সামরিক বাহিনী দেশটিতে তালেবানের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) পেন্টাগন একথা জানিয়েছে। সূত্র: পার্সটুডে/মস্কো টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories