শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৩৭ বার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় পবিত্র জুমার নামাজ পড়া অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের স্থানীয় দরগাবাড়ী মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ইমামের নাম মিরাশ উদ্দিন (৭০)। ইমাম মিরাশ উদ্দিন দির্ঘদিন কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক নৈশপ্রহরী ও মাদরাসা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসা থেকে চাকরি থেকে অবসরে যান। দেশের বিভিন্ন স্থানে তিনি ইমামতির চাকরি করতেন। প্রায় সাত বছর যাবৎ এলাকায় দরগাবাড়ী নামক মসজিদে ইমামতির চাকরি করে আসছেন। 
শুক্রবার চার রাকাত ক্বাবলাল জুমার নামাজে দাঁড়ান তিনি। দু’রাকাত শেষ করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান এবং ঢলে পড়েন নামাজের স্থানে। এ সময় স্থানীয় মুসল্লিরা তাঁকে সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করলে তিনি আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মোজাহিদ সরকার জানান, অত্যন্ত সৎ ও আদর্শবান ব্যক্তি হিসাবে এলাকায় তাঁর সুনাম রয়েছে। তিনি ছিলেন মসজিদ প্রিয় মানুষ। বিনাবেতনে মসজিদে খেদমত করতেন তিনি।

মসজিদ কমিটির সভাপতি  দুলাল বলেন, তিনি একজন খোদাভিরু মানুষ ছিলেন। এ রকম নিঃস্বার্থ মানুষ খুব কম পাওয়া যায় বর্তমান সমাজে। শুক্রবার রাত ৯টায় তার জানাজা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories