বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

চাদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতেঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ করে প্রতিবাদ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৩৪ বার

টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা দেয়ায় আওয়ামীপন্থি ট্রাক শ্রমিক ইউনিয়নের চাদাবাজ ও সন্ত্রাসীদের হামলায় ঠিকাদার মালিক সমিতি ও বিএনপির ৭ নেতাকর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ৫৫ নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠন এবং জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতৃবৃন্দ।
রোববার সকাল ১১টার দিকে মিলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা আওয়ালীগপন্থি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতা আব্দুর রশিদ ভূঁইয়া, শামসুল হক রানা, আজাদ হোসেন ও হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ সারা গাজীপুরকে অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষুব্ধরা। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ সেলিম, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, িবএনিপ নেতা ঈমান অঅলী সরকার, হাজী দুলাল মিয়া, জামাল উদ্দিন ও আল-আমীন প্রমুখ।
প্রসঙ্গত, চাঁদাবাজিতে বাধা দেয়ায় আওয়ামীপন্থি ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং গাজীপুর জেলা ট্রাক ও কাভারভ্যান মালিক সমিতির একদল চাদাবাজ ও সন্ত্রাসী শনিবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে বিএনপি ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক ঠিকাদার সমিতির ৭ নেতাকর্মীকে গুরুতর আহত করে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জেলা ট্রান্সপোর্ট মালিক ঠিকাদার সমিতির পক্ষ থেকে মামলা রা হয়েছ বলে সাবেক কাউন্সিলর আবুল হাসেম তার বক্তব্যে জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories