রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দুবাইয়ে কোটি টাকার লটারি জয় ২ বাংলাদেশির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার

দুবাইয়ে ‘বিগ টিকিট’-এর সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সাল থেকে দুবাই যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।
এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন।
আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।
লটারি জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিটকে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।
দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories