রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার

বাংলাদেশসহ ১২টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবিতে রাষ্ট্রপতি ভবনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেন।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত তারেক আহমদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। আমিরাতের রাষ্ট্রপতিও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড. মুহাম্মদ ইউনূসের জন্য শুভ কামনা পৌঁছে দেয়ার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট।
পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories