রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা সৈয়দ মাছুম আহম্মেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে মারা গেছে। মাছুম রাজধানীর শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নিহত মাছুম শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিল। 

এ ঘটনায় নিহতের চাচা মোফাজ্জল হোসেন শ্রীপুর মডেল থানায় শুক্রবার একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, ঈদের দিন রাত ৩টার দিকে (২২ জুলাই) মাছুম বাড়িতে আসামাত্রই অজ্ঞাতনামা ১০/১২ জন লোক তার উপর হামলা করে। হামলাকারীরা মাছুমকে মারধর করে দ্রুত চলে যায়। ঘটনার আগেই তাদের বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল হামলাকারীরা। পরে বাড়ির লোকজনের চিৎকার শোনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খুলে দেয়। গুরুতর আহত মাছুমকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার মো. ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় নিহতের চাচা মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে। কি কারণে হামলা করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তার লাশ ময়না তদন্ত ও মৃত্যু পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories