যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ফ্রান্সে পবিত্র শবে কদর পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে আয়োজন করা হয়। সেখানে রাত জেগে ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় পবিত্র শবে কদররে তাৎপর্য তুলে ধরে বয়ান করেন মসজিদরে খতিব মাওলানা আহমাদুল ইসলাম ও মাওলানা সুফায়ের হোসেন। ওয়াজ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
এছাড়াও রাতে তারাবির নামাজ পড়ান কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হিফজ সম্পন্ন করা ছয় বাংলাদেশি শিক্ষার্থী। সবশেষে রাত ৩টায় তাহাজ্জুদের নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিতরের নামাজে দাড়িয়ে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা দু হাত তুলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
Leave a Reply